জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সরকারের প্রতি কঠোর বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার সনদের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই অবস্থান তুলে ধরেন।
জুলাই সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। এই মতবিরোধের কেন্দ্রে রয়েছে গণভোটের ফল ও সনদে থাকা ভিন্নমতগুলোর বাস্তবায়ন।








