রাজনীতি

জবিতে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ছাত্রদলের

প্রিন্ট
জবিতে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ছাত্রদলের
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার পরিবেশ সুরক্ষিত রাখতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ‘মববাজির’ মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা হলে তা প্রতিহত করারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ছাত্রদল অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও করবে। তিনি সব প্রগতিশীল ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানি, বাঁকা পথ কিংবা মববাজির মাধ্যমে যেন ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। এ ধরনের অপসংস্কৃতি সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল কোনোভাবেই মেনে নেবে না।

[TECHTARANGA-POST:12532]

মেহেদী হাসান হিমেল আরও বলেন, গত দুই দিন ছাত্রদলের নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং ভবিষ্যতেও সেই ধৈর্য বজায় রাখবেন। তবে শিক্ষার পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও তিনি সতর্ক করেন।

কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ’, ‘নিরাপদ ক্যাম্পাস, আমরাই গড়ব’, ‘শিক্ষা, ঐক্য, প্রগতি ছাত্রদলের মূলনীতি’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’ এবং ‘রাজাকারের স্বৈরাচার, মিলে মিশে একাকার’

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামসহ নির্বাচিত প্রতিনিধিরা ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে দুপুর ১টার দিকে তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে অছাত্র ও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণসহ ৯ দফা দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। একইসঙ্গে জকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।

সম্পর্কিত সংবাদ