পঞ্চগড়ের দেবীগঞ্জে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সাফল্যের দিক থেকে শীর্ষস্থান অর্জন করেছে গোবিন্দ আইডিয়াল স্কুল এন্ড কলেজ। দ্বিতীয় অবস্থানে রয়েছে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় (এনএন স্কুল)।
সোমবার (১০ আগস্ট) সকালে প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
এবার গোবিন্দ আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ১১২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১০২ জন পাস করেছে এবং ১০ জন অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়টির ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
দ্বিতীয় অবস্থানে থাকা নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় (এনএন স্কুল) থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ৯৪ জন। তাদের মধ্যে ৭৪ জন পাস করেছে এবং ২০ জন অকৃতকার্য হয়েছে। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২১ জন শিক্ষার্থী।
এদিকে দেবীগঞ্জের অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকেও ভালো ফলাফল এসেছে। বিদ্যালয়টি থেকে এবার ১০৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮৫ জন পাস করেছে এবং ২৩ জন অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়টির ১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
জানা গেছে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পঞ্চগড় জেলায় মোট পাসের হার ৫৫ দশমিক ২০ শতাংশ। পুরো জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬৬৯ জন শিক্ষার্থী।








