লাইফস্টাইল

কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন- প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

প্রিন্ট
কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক কক্সবাজার
⌖ কক্সবাজার সদর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা,আঙিনা পরিষ্কার রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে একটি ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও সুস্থ কক্সবাজার গড়ার লক্ষ্য শনিবার ১২.০৯.২০২৬ তারিখ সারাদেশে সকল জেলায় একযোগে 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠান'২০২৬ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশে সকল জেলা ও উপজেলায় এক যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। দেশের ৬৪টি জেলা ও সকল উপজেলার সাথে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়কে সংযুক্ত করে এই উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। ​ভিডিও কনফারেন্সের পরপরই ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে কক্সবাজারের প্রশাসনিক সকল দপ্তরের প্রধান ও তাদের প্রতিনিধিগণ এর  সাথে এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।​আলোচনা সভা শেষে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান সরাসরি কক্সবাজারের বিভিন্ন ওয়ার্ড এবং সৈকত এলাকায় ঘুরে ঘুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন।​ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সর্বসাধারণের জনসচেতনতাও অত্যন্ত জরুরি। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে একটি ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও সুস্থ কক্সবাজার গড়ার উদাত্ত আহ্বান জানান মোঃ আঃ মান্নান, জেলা প্রশাসক কক্সবাজার ।দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর অংশ হিসেবে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির শুভ উদ্বোধন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারে সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার, উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাইফুর রহিম শাহীনসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তাছাড়াও দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর অংশ হিসেবে রামু, মহেশখালী, ঈদগাঁও, মহেশখালী,কুতুবদিয়া, টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির শুভ উদ্বোধনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ