ডেংগু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে হলদিয়া জামায়াতের কর্মসূচি পালন
সরকারিভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও মেশিন দিয়ে স্প্রে করে ডেংগু প্রতিরোধের জোর দাবী
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী হলদিয়া পালং ইউনিয়নের উদ্যোগে ১৭.১০.২০২৬ খ্রি. তারিখ শনিবার বাদ আসর মরিচ্যা বাজারে মশক নিধন,ডেংগু প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ডেংগু প্রতিরোধ ও প্রতিকারে মেশিন দিয়ে স্প্রে করে মরিচ্যা উত্তর স্টেশন থেকে দক্ষিণ স্টেশন, কাঁচা বাজার, মুরগির সেট,মাছ বাজার, মসজিদ রোড, হলদিয়া পাতা বাড়ি রোডের মার্কেট ও জনসংলগ্ন এলাকায় ।এসময় অভিযানে অংশ গ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক ও হলদিয়া পালং ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আবুল হোছাইন, উখিয়া উপজেলা যুব ও ক্রীড়া জামায়াতের সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা মোঃ শাহ আলম, হলদিয়া ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মিজানুল হক চৌধুরী, মরিচ্যা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী যথাক্রমে- নজির সওদাগর, মোহাম্মদ আলী সওদাগর, মোক্তার হোসেন, ছাত্র শিবিরের হলদিয়া পালং ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সচেতন জনসাধারণের পাশাপাশি স্থানীয় জামায়াতের ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ। পরবর্তীতে অভিযানিক দল এক পথসভায় মিলিত হয়। নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে। বক্তারা বলেন জনগণের সচেতনতা বৃদ্ধি ও নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ডেংগু প্রতিরোধ ও প্রাদুর্ভাব থেকে মুক্তি সম্ভব। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ডেংগু প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা দিলেও মফস্বল, স্থানীয় বাজার ও জনবসতি স্থলে তার কোনো কার্যক্রম পরিচালনা হচ্ছে না ও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই অবিলম্বে সরকারিভাবে ডেংগু প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও মেশিন দিয়ে স্প্রে করে ডেংগু প্রতিরোধের জোর দাবী জানান উপস্থিত জামায়াতের নেতৃবৃন্দ।








