ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব শুরু

ছবি : প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী আশ্রমে আজ থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মের আধ্যাত্মিক সাধক লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব।

এ উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করেছে আশ্রম কর্তৃপক্ষ। উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা ছাড়াও প্রতিবেশী দেশ ভারত থেকেও হাজারো লোকনাথ ভক্ত বারদীতে সমবেত হয়েছেন।

প্রতিবছরের মতো এবারও উৎসবকে ঘিরে বারদী আশ্রম ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। আজ (৩ জুন) বুধবার সকালে পূজা-অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। আশ্রম প্রাঙ্গণ ও বিভিন্ন স্থাপনা আলোকসজ্জা ও বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

তিরোধান উৎসব উপলক্ষে বারদী এলাকায় সপ্তাহব্যাপী মেলাও বসেছে। ভক্তদের আবাসন, খাবার ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। আশ্রমের তীর্থ নিবাসসহ বিভিন্ন স্থানে ভক্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) আশ্রম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

পুলিশ সুপার বলেন, উৎসবস্থলে পুলিশ, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় শতাধিক সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, মেঘনা নদীতে নৌ-পুলিশের টহল এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, উৎসবে আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার দে বলেন, উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পূজা-অর্চনা, ঊষাকীর্তন, গীতা পাঠ, বাল্যভোগ ও রাজভোগ বিতরণ, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা এবং সন্ধ্যাকালীন কীর্তন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভক্তরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

উল্লেখ্য, লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিষ্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ সাধনা ও মানবসেবার মাধ্যমে তিনি আধ্যাত্মিক মহাপুরুষ হিসেবে পরিচিতি লাভ করেন। জীবনের শেষ ২৬ বছর তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে অবস্থান করেন। বাংলা ১২৯৭ সালের ১৯ জ্যৈষ্ঠ বারদী আশ্রমে তাঁর মহাপ্রয়াণ ঘটে। সেই স্মরণে প্রতিবছর ১৯ জ্যৈষ্ঠ তিরোধান উৎসব পালিত হয়ে আসছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব শুরু

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ