দেশের বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার বহরে যুক্ত হয়েছে নতুন একটি এয়ারক্রাফট। ফ্রান্সের তৈরি আধুনিক মডেলের ‘এটিআর ৭২-৬০০’ উড়োজাহাজটি সংস্থাটির বহর সম্প্রসারণের অংশ হিসেবে যুক্ত করা হয়েছে। এতে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো এবং নতুন গন্তব্য যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, উড়োজাহাজটি ফ্রান্সের টুলুজ থেকে যাত্রা শুরু করে একটি ট্রানজিট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর রানওয়েতে প্রচলিত রীতি অনুযায়ী ‘ওয়াটার ক্যানন সেলুট’ দিয়ে বিমানটিকে স্বাগত জানানো হয়।
নতুন এই সংযোজনের ফলে এয়ার অ্যাস্ট্রার মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো পাঁচটিতে। কর্তৃপক্ষ জানিয়েছে, বহর আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এবং আগামী জুলাইয়ের মধ্যে আরও দুটি নতুন এয়ারক্রাফট যুক্ত হতে পারে।
এটিআর ৭২-৬০০ একটি আধুনিক টার্বোপ্রপ আঞ্চলিক উড়োজাহাজ, যা স্বল্প দূরত্বের রুটে জ্বালানি সাশ্রয়ী ও কার্যকর পরিচালনার জন্য বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে। ৭০ আসনবিশিষ্ট এই উড়োজাহাজটি যাত্রীদের জন্য তুলনামূলক আরামদায়ক ভ্রমণের সুযোগ দেয়।
বর্তমানে এয়ার অ্যাস্ট্রা ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুটে এখনো যাত্রা শুরু না করলেও নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ায় দেশীয় রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানায় সংস্থাটি।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন