ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কটিয়াদীতে নজরুল জন্মবার্ষিকী উদযাপন: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: প্রতিনিধি

কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে কটিয়াদী নজরুল একাডেমির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী নজরুল একাডেমির সভাপতি মো. শাজাহান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লাবণী আক্তার তারানা। এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, শফিকুর রহমান বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নজরুল একাডেমির সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, মানবতাবাদী চিন্তা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তারা বলেন, নজরুলের লেখা শুধু সাহিত্য নয়, এটি বাঙালির চেতনা ও মুক্তচিন্তার অনুপ্রেরণা।

অনুষ্ঠান শেষে নজরুলের কালজয়ী গান ও কবিতা নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা অংশ নেন। পরিবেশনার মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং উপস্থিত দর্শকরা উপভোগ করেন পুরো আয়োজনটি।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কটিয়াদীতে নজরুল জন্মবার্ষিকী উদযাপন: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে কটিয়াদী নজরুল একাডেমির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী নজরুল একাডেমির সভাপতি মো. শাজাহান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লাবণী আক্তার তারানা। এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, শফিকুর রহমান বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নজরুল একাডেমির সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, মানবতাবাদী চিন্তা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তারা বলেন, নজরুলের লেখা শুধু সাহিত্য নয়, এটি বাঙালির চেতনা ও মুক্তচিন্তার অনুপ্রেরণা।

অনুষ্ঠান শেষে নজরুলের কালজয়ী গান ও কবিতা নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা অংশ নেন। পরিবেশনার মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং উপস্থিত দর্শকরা উপভোগ করেন পুরো আয়োজনটি।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ