শেরপুরের শ্রীবরদী উপজেলায় বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৫ নম্বর গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানাজালা (৯) এবং নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬)। তারা পাশাপাশি বাড়ির বাসিন্দা ছিল।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে বাড়ির পাশে বৃষ্টির পানিতে জমে থাকা একটি গর্তে কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে খেলছিল তারা। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পানিতে পড়ে যায়। পরে দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পানির ভেতর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন।
ঘটনার খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।”
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন