ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০১ জুন ২০২৬

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। নির্বাহী আদেশে অতিরিক্ত একদিন ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করেন। একই সুবিধা পান ব্যাংক, বিমা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও।

ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। রোববার থেকেই রাজধানীতে ফেরা মানুষের সংখ্যা বাড়তে শুরু করে, ফলে নগরীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপও বৃদ্ধি পেয়েছে।

তবে ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য কিছুটা কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেক কর্মী কর্মস্থলে ফিরলেও দিনের একটি অংশ সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ে কাটতে পারে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সোমবার থেকে ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচিতে কার্যক্রম পরিচালনা করবে। গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একই সময়সূচিতে চলবে বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও।

অন্যদিকে, দেশের দুই পুঁজিবাজার—ডিএসই ও সিএসইতে স্বাভাবিক নিয়মে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। স্টক এক্সচেঞ্জ দুটির প্রশাসনিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, গত ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ছুটির সময় বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ, ডাক ও হাসপাতালসহ জরুরি সেবাখাতের প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যায়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এসব খাতের কর্মকর্তা-কর্মচারীরা ছুটির আওতার বাইরে ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ