পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখার উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও গরু কুরবানির মাধ্যমে 'সবার জন্য ঈদুল আজহা' সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার ঈদুল আজহার ২য় দিন বান্দরবান শহরস্থ পিসিসিপি কার্যালয়ে গরু কুরবানি ও গোশত উপহার করা প্রদান করা হয়েছে। সংগঠনের বিভিন্ন স্তরের জনশক্তি, অসহায়, দুঃস্থ ব্যক্তি ও উপজাতি নওমুসলিম সহ প্রায় শতাধিক মানুষের কাছে গোশত উপহার প্রদান করেছে পিসিসিপি বান্দরবান জেলা শাখা।
এই গরু কুরবানি ও গোশত উপহার প্রদান আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখার সম্মানিত সভাপতি আসিফ ইকবাল, সি. সহ-সভাপতি জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সৈকত প্রমুখ নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ জেএসএস সন্ত্রা'সীদের হাতে নিহত শহিদ ওমর ফারুক ত্রিপুরা'র (রহ:) এর আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, কুরবানি আমাদের ত্যাগ, সংযম ও বৈষম্যহীন সমাজ গঠনের বার্তা নিয়ে আসে। তাই আগামীর বৈষম্যহীন ও সন্ত্রা'সমুক্ত পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে উপজাতি -বাঙালি সকলকে ঐক্যবদ্ধভাবে ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার বিনীত আহ্বান জানান। কুরবানির মহৎ শিক্ষাকে কাজে লাগিয়ে মাতৃভূমি রক্ষার জন্য নিজ জীবন উৎসর্গ করার দৃঢ় সাহস বুকে নিয়ে কাজ করে যেতে হবে বলে তারা জানান।
সর্বশেষ সংগঠনের নেতৃবৃন্দ জাতি, ধর্ম নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং অস্বচ্ছল ও অসহায় মানুষের পাশে নিবেদিত হওয়ার আহ্বান জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন