ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দোয়ার মাধ্যমে শেষ হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫

দোয়ার মাধ্যমে শেষ হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা

টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। আজ মঙ্গলবার ভোর থেকে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে সমবেত হয়ে দোয়ায় অংশ নেন। প্রায় আড়াই লাখ মুসল্লির অংশগ্রহণে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। পুরো মাঠজুড়ে সেই সময় সৃষ্টি হয় এক গভীর আধ্যাত্মিক পরিবেশ; আমিন... আমিন... ধ্বনিতে কম্পিত হয়ে ওঠে সমগ্র টঙ্গী। দোয়ার সময় অনেকেই আবেগে কান্নায় ভেঙে পড়েন। দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের জোড় ইজতেমায় ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। পাকিস্তান, ভারত, সৌদি আরব, কানাডা, জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, মিশরসহ বহু দেশের মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমা এলাকা মুখরিত ছিল। তিনি আরও জানান, জোড় ইজতেমা চলাকালে মোট ছয়জন মুসল্লির মৃত্যু হয়েছে। নিয়ম অনুযায়ী তাঁদের জানাজা সম্পন্ন করে মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে।

দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত এবং তিন চিল্লার জামাত আগামী ২ থেকে ৪ জানুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির জন্য আল্লাহর রাস্তায় (দাওয়াতের কাজে) বের হয়ে যান। বাকি মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ মহল্লায় ফিরে যান। এদিকে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আসন্ন জাতীয় নির্বাচনের পর টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দোয়ার মাধ্যমে শেষ হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ