ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁওকে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সাংস্কৃতিক প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওকে আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও নান্দনিক উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দেশের অন্যতম দর্শনীয় স্থান এবং নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার (২৫ মে) দুপুরে সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চলমান প্রায় ১৪৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সরকারের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এসব কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফাউন্ডেশন চত্বরের বিভিন্ন উন্নয়নকাজ ঘুরে দেখেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি চলমান অবকাঠামো উন্নয়ন, জাদুঘর সম্প্রসারণ, দর্শনার্থী সুবিধা বৃদ্ধি এবং সাংস্কৃতিক স্থাপনাগুলোর আধুনিকায়ন কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “নারায়ণগঞ্জের সোনারগাঁও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিএনপি সরকার গঠনের পর এই প্রথম আমি সোনারগাঁওয়ে এলাম। এখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব বিভাগ, জাদুঘর, লাইব্রেরিসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা রয়েছে। চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতেই আমাদের আজকের এই সফর।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান প্রকল্পের কাজ পুরোপুরি সম্পন্ন হলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য সোনারগাঁও আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। একইসঙ্গে এটি আমাদের লোকজ সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রতিমন্ত্রীর এই পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) দীপংকর ঘোষ, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, প্রকল্প পরিচালক পরিমল চন্দ্র বসু এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক সাখাওয়াত হোসেনসহ স্থানীয় ও প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোনারগাঁওকে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সাংস্কৃতিক প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ