ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬

পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা
ছবিঃ সংগ্রহীত

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে খুলনার পাইকগাছায় কোরবানির পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

কর্মশালায় ইসলামি বিধান অনুসরণ করে স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির পশু জবাই, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং পশুর চামড়া সংরক্ষণের আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ রাখতে করণীয় বিষয়েও অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার, সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ, মডেল মসজিদের ইমাম ও খতিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে খুলনার পাইকগাছায় কোরবানির পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

কর্মশালায় ইসলামি বিধান অনুসরণ করে স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির পশু জবাই, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং পশুর চামড়া সংরক্ষণের আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ রাখতে করণীয় বিষয়েও অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার, সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ, মডেল মসজিদের ইমাম ও খতিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ