রাজধানীর উত্তরখানে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের সাবেক সদস্য মো. কবির হোসেনের নেতৃত্বে আয়োজিত এই মাহফিলে স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
আয়োজকেরা জানান, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার আশায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জাতির শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতির পাশাপাশি রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক করার আহ্বান জানান। তারা বলেন, দেশের গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন