কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠেছে অস্থায়ী গো-খাদ্যের বাজার। চিরচেনা সবজি কিংবা কাঁচাবাজারের পাশাপাশি এখন রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে কাঁচা ঘাস, খড়, ভূষি, খৈল ও দানাদার পশুখাদ্য। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে এসব গো-খাদ্যের চাহিদা।
মিরপুর, বাড্ডা, গাবতলী, যাত্রাবাড়ী, মহাখালী ও আফতাবনগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে ট্রাকভর্তি খড় ও ঘাস নিয়ে বসেছেন বিক্রেতারা। কোথাও ভ্যানগাড়িতে করে বিক্রি হচ্ছে কাটা ঘাস, আবার কোথাও ছোট ছোট অস্থায়ী দোকানে সাজিয়ে রাখা হয়েছে ভূষি ও গরুর প্রস্তুত খাবার।
ব্যবসায়ীরা জানান, প্রতিদিন ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে ঢাকায় আসছে এসব গো-খাদ্য। বিশেষ করে যারা কোরবানির পশু কিনে বাসাবাড়ি কিংবা অস্থায়ী খামারে রাখছেন, তাদের চাহিদাই এখন বেশি।
রাজধানীর কয়েকটি অস্থায়ী বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে কাঁচা ঘাসের আঁটি বিক্রি হচ্ছে ৩০ থেকে ১০০ টাকায়। খড় বিক্রি হচ্ছে কেজি ও আঁটি হিসেবে। পাশাপাশি অনেক বিক্রেতা গরুর জন্য মিশ্র দানাদার খাবারও বিক্রি করছেন।
বিক্রেতা আবদুল কাদের বলেন, “ঈদ সামনে রেখে এখন ঘাস আর খড়ের চাহিদা অনেক বেড়েছে। আমরা বিভিন্ন এলাকা থেকে কাঁচা ঘাস সংগ্রহ করে এনে বিক্রি করছি। বেচাকেনাও ভালো হচ্ছে।”
ব্যবসায়ীদের ভাষ্য, কোরবানির ঈদের আগে রাজধানীতে এ ধরনের মৌসুমি গো-খাদ্যের বাজার প্রতি বছরই বসে। তবে এবার পশুর সংখ্যা বাড়ায় চাহিদাও তুলনামূলক বেশি। ফলে অলিগলি থেকে শুরু করে বড় সড়ক, প্রায় সর্বত্রই দেখা মিলছে ঘাস, খড় আর ভূষির অস্থায়ী বাজার।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন