পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। সোমবার (২৫ মে) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে আগামী ৩১ মে পর্যন্ত। ফলে রোববার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস।
আগেই ঈদ উপলক্ষে ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল সরকার। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুন থেকে সরকারি অফিস খুলবে।
ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন