ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ মে ২০২৬

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার (২৫ মে) ভোরে টাঙ্গাইলের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, উত্তরবঙ্গগামী ট্রাকটিতে রডের পাশাপাশি যাত্রীও ছিলেন। ভোরের দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালান।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ হোসেন জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার (২৫ মে) ভোরে টাঙ্গাইলের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, উত্তরবঙ্গগামী ট্রাকটিতে রডের পাশাপাশি যাত্রীও ছিলেন। ভোরের দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালান।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ হোসেন জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ