নেত্রকোণার মদন উপজেলায় বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ (৬৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বাগজান গ্রামের সামনের হাওরে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত এলাহী নেওয়াজ খাঁ’র ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে নিজের গরুগুলো হাওরে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন আমিনুল ইসলাম। পরে হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি গরুগুলো ফিরিয়ে আনতে যান। এ সময় হাওরের মধ্যে বজ্রপাতের শিকার হন তিনি।
বৃষ্টি থেমে যাওয়ার পর স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে স্বজনরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন