ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২৫ মে থেকে কার্যকর হচ্ছে বাংলাদেশ রেলওয়ের নতুন সুবিধা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬

২৫ মে থেকে কার্যকর হচ্ছে বাংলাদেশ রেলওয়ের নতুন সুবিধা
ছবি : সংগৃহীত

জনবান্ধব সেবা বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আগামী ২৫ মে থেকে সারা দেশে এই সুবিধা কার্যকর হবে। ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং নিবন্ধিত শারীরিক প্রতিবন্ধীরা এই বিশেষ ছাড় পাবেন।

অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যম থেকেই ছাড়ে টিকিট সংগ্রহ করা যাবে। তবে ভ্যাট ও অন্যান্য সার্ভিস চার্জ আগের নিয়মেই প্রযোজ্য থাকবে।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

২৫ মে থেকে কার্যকর হচ্ছে বাংলাদেশ রেলওয়ের নতুন সুবিধা

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

জনবান্ধব সেবা বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আগামী ২৫ মে থেকে সারা দেশে এই সুবিধা কার্যকর হবে। ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং নিবন্ধিত শারীরিক প্রতিবন্ধীরা এই বিশেষ ছাড় পাবেন।

অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যম থেকেই ছাড়ে টিকিট সংগ্রহ করা যাবে। তবে ভ্যাট ও অন্যান্য সার্ভিস চার্জ আগের নিয়মেই প্রযোজ্য থাকবে।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ