কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এবার হাটের নির্ধারিত সীমানার বাইরে সড়কে পশু কেনাবেচা কিংবা লোড-আনলোড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাটের নির্ধারিত সীমার বাইরে সড়কের ওপর কোনো ধরনের পশু কেনাবেচা করা যাবে না। একই সঙ্গে পশু ওঠানামা বা লোড-আনলোডের কাজও সড়কে করা যাবে না।
এ ছাড়া হাটসংলগ্ন সড়কে পশুবাহী ট্রাক বা ক্রেতাদের কোনো গাড়ি পার্কিং করলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনার কথাও উল্লেখ করা হয়েছে।
ডিএমপি নগরবাসী, যানবাহনের চালক ও হাট সংশ্লিষ্ট সবাইকে এসব নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। এতে ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন