দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে রংপুর-দশমাইল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা।
রোববার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রানীরবন্দর বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দশমাইল এলাকা থেকে সৈয়দপুরগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালকসহ চার আরোহী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটকে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে বাধার মুখে পড়ে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, দুর্ঘটনার পর ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন