নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। ঈদের আনন্দ সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এ সহায়তা কার্যক্রম পরিচালনা করে গোপালপুর পৌরসভা।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ, ট্যাগ অফিসার শিবলী সাদেক এবং গোপালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ নজরুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ এবং সংবাদ সংগ্রহে স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা যায়, মোট ৩ হাজার ৮৫ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। মোট বরাদ্দ ছিল ৩০.৮৫০ মেট্রিক টন চাল, যা সম্পূর্ণ স্বচ্ছতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে বিতরণ সম্পন্ন করা হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে সহায়তা নিশ্চিত করা যায়।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন