জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগকে বাংলাদেশের টেকসই ও সবুজ জ্বালানির ভবিষ্যতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন বিএনপি নেতা তারেক রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ দ্রুত অর্থনীতি ও শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়ছে দ্রুত গতিতে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর একটি হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় ও নদীভাঙনের মতো বাস্তবতা প্রতিদিনের জীবনে প্রভাব ফেলছে। এ অবস্থায় টেকসই জ্বালানির দিকে অগ্রসর হওয়া শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়, বরং অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও জরুরি।
তিনি আরও বলেন, দেশের ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল সৌরবিদ্যুৎ উৎপাদনের বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। বৈশ্বিকভাবে সৌরশক্তির উৎপাদন ব্যয় কমে যাওয়ায় এটি এখন পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবেও কার্যকর সমাধান।
জাতীয় সংসদ ভবনে এই সৌরবিদ্যুৎ প্রকল্পকে তিনি ভবিষ্যতের দিকনির্দেশক উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তার মতে, এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নয়, বরং দেশের সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রযাত্রার প্রতীক।
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন