ফেনীতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের রামপুর র্যাব ক্যাম্প সংলগ্ন এলাকায় অস্ত্রের মুখে এক মৌসুমি ব্যবসায়ীকে জিম্মি করে কোরবানির জন্য রাখা একটি গরু লুটের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির ঈদকে কেন্দ্র করে মৌসুমি ব্যবসায়ী দেলোয়ার হোসেন প্রায় পাঁচ দিন আগে ১০টি গরু কিনে মহাসড়কের পাশে বেঁধে রাখেন। সেখানে একজন রাখাল গরুগুলোর দেখাশোনা করছিলেন। শুক্রবার গভীর রাতে রাখাল কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়েন। এরপর দেলোয়ার নিজে গরুগুলো পাহারা দিচ্ছিলেন।
এ সময় ভোরের দিকে হঠাৎ চারজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে সেখানে আসে। তারা দেলোয়ারকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে গরুর দড়ি কেটে একটি গরু দ্রুত একটি গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনাটি দেখে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, কোরবানির মৌসুমকে কেন্দ্র করে ঋণ করে গরুগুলো কিনেছিলাম। পাহারার মধ্যেই এভাবে অস্ত্রের মুখে একটি গরু নিয়ে গেছে। চেষ্টা করেও তাদের আটকানো যায়নি। প্রশাসনের কাছে গরুটি উদ্ধার এবং জড়িতদের শনাক্তের দাবি জানাচ্ছি।
অন্যদিকে একই এলাকায় থাকা আরেক ব্যবসায়ী সেলিম বলেন, কয়েক দিন ধরে আমরা এখানে গরু রেখে ব্যবসা করছি। এর আগেও এ এলাকায় গরু লুটসহ গুরুতর অপরাধের ঘটনা ঘটেছে। র্যাব ক্যাম্প কাছাকাছি থাকা সত্ত্বেও এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন