ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদযাত্রার প্রথম দিনে: ট্রেনের সময়সূচিতে বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬

ঈদযাত্রার প্রথম দিনে: ট্রেনের সময়সূচিতে বিপর্যয়
ছবিঃ সংগ্রহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হওয়া ঈদযাত্রার প্রথম দিনেই ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার ভোর ৬টায় বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ছেড়ে যাওয়ার মাধ্যমে এবারের ঈদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনও যাত্রী নিয়ে রাজধানী ছাড়তে শুরু করে।

প্রথম দিনের যাত্রায় কমলাপুর রেলস্টেশনে তুলনামূলকভাবে ভিড় কম থাকায় যাত্রীরা কিছুটা স্বস্তিতেই বাড়ির পথে রওনা দেন। স্টেশনের পরিবেশও ছিল নিয়ন্ত্রণে। তবে রাতের ট্রেনগুলোতে ভিড় বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার সকাল ১০টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে অন্তত ছয়টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। তবে ঈদযাত্রার শুরুতেই সময়সূচিতে কিছুটা বিপর্যয় দেখা দেয়। স্টেশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে ১৫ থেকে ৩০ মিনিট বা তারও বেশি দেরিতে প্ল্যাটফর্ম ছাড়ে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন। তিনি বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন।

পরিদর্শনকালে তিনি অনলাইনে টিকিট ব্যবস্থাপনা, আসন অনুযায়ী যাত্রী ভ্রমণ এবং সামগ্রিক সেবা পরিস্থিতি নিয়ে খোঁজ নেন। যাত্রীদের অভিযোগ শুনে তিনি ধীরে ধীরে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদযাত্রার প্রথম দিনে: ট্রেনের সময়সূচিতে বিপর্যয়

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হওয়া ঈদযাত্রার প্রথম দিনেই ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার ভোর ৬টায় বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ছেড়ে যাওয়ার মাধ্যমে এবারের ঈদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনও যাত্রী নিয়ে রাজধানী ছাড়তে শুরু করে।

প্রথম দিনের যাত্রায় কমলাপুর রেলস্টেশনে তুলনামূলকভাবে ভিড় কম থাকায় যাত্রীরা কিছুটা স্বস্তিতেই বাড়ির পথে রওনা দেন। স্টেশনের পরিবেশও ছিল নিয়ন্ত্রণে। তবে রাতের ট্রেনগুলোতে ভিড় বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার সকাল ১০টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে অন্তত ছয়টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। তবে ঈদযাত্রার শুরুতেই সময়সূচিতে কিছুটা বিপর্যয় দেখা দেয়। স্টেশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে ১৫ থেকে ৩০ মিনিট বা তারও বেশি দেরিতে প্ল্যাটফর্ম ছাড়ে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন। তিনি বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন।

পরিদর্শনকালে তিনি অনলাইনে টিকিট ব্যবস্থাপনা, আসন অনুযায়ী যাত্রী ভ্রমণ এবং সামগ্রিক সেবা পরিস্থিতি নিয়ে খোঁজ নেন। যাত্রীদের অভিযোগ শুনে তিনি ধীরে ধীরে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ