নওগাঁর মান্দা উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৫০০ জন উপকারভোগীর মাঝে এ সহায়তা প্রদান করা হয়। প্রতি ব্যক্তিকে ২ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন ডা. ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জানান, ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এ সহায়তা স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত দুস্থদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে। তারা আরও বলেন, অতীতে এসব বরাদ্দ থাকলেও অনেক সময় সাধারণ মানুষ তা সম্পর্কে জানতে পারতেন না বা যথাযথভাবে বিতরণ হতো না। বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে সহায়তা পৌঁছে দিচ্ছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন