ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় হবে না, ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর রেলওয়ে

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৩ মে ২০২৬

ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় হবে না, ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর রেলওয়ে

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার কোনো ধরনের শিডিউল বিপর্যয় হবে না বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে স্টেশনগুলোতে কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার পরিস্থিতি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

তিনি বলেন, স্টেশনের নিরাপত্তা ও টিকিট কালোবাজারি ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈধ টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে সাধারণ ও শ্রমজীবী যাত্রীদের সুবিধার্থে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, যাত্রী ভোগান্তি কমাতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। সকাল থেকেই কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেলেও কড়া নিরাপত্তার কারণে টিকিট ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারছেন না।

শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনের প্রতিটি প্রবেশপথে রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ছাদে ভ্রমণসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে স্টেশন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় হবে না, ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর রেলওয়ে

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার কোনো ধরনের শিডিউল বিপর্যয় হবে না বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে স্টেশনগুলোতে কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার পরিস্থিতি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

তিনি বলেন, স্টেশনের নিরাপত্তা ও টিকিট কালোবাজারি ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈধ টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে সাধারণ ও শ্রমজীবী যাত্রীদের সুবিধার্থে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, যাত্রী ভোগান্তি কমাতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। সকাল থেকেই কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেলেও কড়া নিরাপত্তার কারণে টিকিট ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারছেন না।

শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনের প্রতিটি প্রবেশপথে রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ছাদে ভ্রমণসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে স্টেশন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ