ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদন বাড়ানো এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল।

বক্তারা বলেন, দেশের কৃষিকে খোরপোষ নির্ভরতা থেকে বের করে বাণিজ্যিক ও প্রযুক্তিনির্ভর খাতে রূপান্তর করতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে।

আয়োজকরা জানান, প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো নতুন কৃষি উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতিতে গতি আনা এবং কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি করা। পাশাপাশি প্রান্তিক কৃষকদের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি, তথ্য ও টেকসই কলাকৌশল পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তারা আরও জানান, আধুনিক ও নিরাপদ কৃষি উৎপাদন ব্যবস্থার বিস্তারের মাধ্যমে ভবিষ্যতে বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্যের শক্ত অবস্থান তৈরি করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ