ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্রমিকদের ওপর হামলা

কুমিল্লা–চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬

কুমিল্লা–চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ
ছবিঃ সংগ্রহীত

চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ ও আইদি পরিবহনের বাস ভাঙচুর এবং শ্রমিকদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। এতে কুমিল্লা–চাঁদপুর রুটে পরিবহন কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

বুধবার (২০ মে) সন্ধ্যার পর পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি, অন্ধকারের মধ্যে হঠাৎ হামলা চালিয়ে অন্তত ৩৩টি বাস ভাঙচুর করা হয় এবং প্রায় ৫০ জন শ্রমিক আহত হন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ১২ জন শ্রমিক চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৫ জন ভর্তি রয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন মো. হান্নান, আকরাম হোসেন, আমজাদ হোসেন, ইমান হোসেন, নাহিদ, রেজাউল করিম, আবুল হোসেন, হৃদয় হোসেন, মো. সুমন, আকাশ ও শাহ আলমসহ আরও কয়েকজন।

চিকিৎসাধীন শ্রমিকরা জানান, তারা স্কুল মাঠে রাখা বাসগুলোর দেখভালের জন্য অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে অতর্কিত হামলা চালানো হয় এবং বাসগুলোতে ব্যাপক ভাঙচুর করা হয়।

বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ ও শ্রমিক ওমর ফারুকসহ কয়েকজন দাবি করেন, হামলায় প্রায় অর্ধশত শ্রমিক আহত হয়েছেন। একইসঙ্গে বাস ভাঙচুরের সংখ্যা ৩৩টি বলে জানান তারা।

অন্যদিকে স্থানীয় বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সময় অন্ধকার ছিল এবং কারা হামলা করেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি মুহূর্তেই ঘটে যায় বলে তিনি জানান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে বাস স্টপেজের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয়রা বলাখাল বাজার এলাকায় সড়ক অবরোধ করেন। প্রশাসনের হস্তক্ষেপে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসগুলো জে এন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রাখা হয়। সন্ধ্যার পর সেখানেই অজ্ঞাতদের হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত কুমিল্লা–চাঁদপুর রুটে বোগদাদ ও আইদি পরিবহনের বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন শ্রমিকরা।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কুমিল্লা–চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ