ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনটি পরিচালনা করে আইইউবির কাজী নজরুল ইসলাম অ্যান্ড আব্বাসউদ্দীন আহমেদ রিসার্চ অ্যান্ড স্টাডি সেন্টার (কেএনআইএএআরএসসি)।
অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন এ.টি.এম. জাহাঙ্গীর ও তাঁর কন্যা অমেয়া প্রতীতি। তারা একক ও দ্বৈত পরিবেশনায় “ও আমার দেশের মাটি”, “মাঝে মাঝে তব দেখা পাই”, “ভালোবেসে সখী নিভৃত যতনে”, “তোমার হল শুরু”, “তোমার খোলা হাওয়া”, “পুরানো সেই দিনের কথা”, “মায়াবনবিহারিণী হরিণী” এবং “ও যে মানে না মানা”সহ একাধিক গান পরিবেশন করেন।
নজরুলগীতি পরিবেশন করেন শিল্পী শুভেন্দু ও নন্দিতা এবং তাঁদের ব্যান্ড “মোজি অ্যান্ড কো.”। ফিউশন ঘরানার সুরে তারা পরিবেশন করেন “দূর দ্বীপবাসিনী”, “পরদেশী মেঘ”, “আমার আপন চেয়ে”, “দাঁড়ালে দুয়ারে মোর”, “বুলবুলি”, “আমি চিরতরে”, “মোমেরও পুতুল” এবং “অঞ্জলি লহ মোর”সহ বেশ কয়েকটি গান।
অনুষ্ঠানের শুরুতে আইইউবি মিউজিক ক্লাবের পরিবেশনায় নৃত্য পরিবেশিত হয়। উদ্বোধনী পর্বে বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম এবং কেএনআইএএআরএসসির পরিচালক অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডমিশন অফিসের উপ-পরিচালক প্রিয়াংকা দে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়ে ছিল সংগীত, আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে এক আবেগঘন সাংস্কৃতিক পরিবেশ।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন