ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভূমি অফিসের উদ্যোগে দিনব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় অফিস চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কারণে এখন নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং সেবা গ্রহণে স্বচ্ছতাও বেড়েছে।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম বলেন, ভূমি সেবা এখন আগের তুলনায় অনেক দ্রুত ও সহজলভ্য হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন কাজ করে যাচ্ছে। তিনি ভূমি সংক্রান্ত জটিলতা এড়াতে সবাইকে সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

বক্তারা দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণকে সরাসরি সরকারি সেবা গ্রহণে উৎসাহিত করেন।

দিনব্যাপী মেলায় আগত দর্শনার্থীদের জন্য নামজারি, খতিয়ান সংশোধন ও অনলাইন ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। স্থানীয়দের উপস্থিতিতে মেলা ছিল বেশ প্রাণবন্ত ও সাড়া জাগানো।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ