গাইবান্ধার পলাশবাড়ীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর মধ্যে হোসেনপুর হাসবাড়ী উচ্চ বিদ্যালয় চত্বর, মহদীপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র, ঢোলভাঙ্গা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ, বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া সরকারি বিদ্যালয় চত্বর এবং বরিশাল ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে পৃথকভাবে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। নিজ নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এ কর্মসূচির উদ্বোধন করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কার্ডধারী দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। চাল পেয়ে অনেক উপকারভোগী সন্তোষ প্রকাশ করে বাড়ি ফেরেন। বিতরণ কার্যক্রম চলাকালে ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো কার্যক্রম নিয়মিতভাবে মনিটরিং করেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস ছালাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় পলাশবাড়ী উপজেলায় মোট ৩৪ হাজার ৪৩৫ জন হতদরিদ্র কার্ডধারীর মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন