ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদ সামনে রেখে মান্দায় ২ হাজার ৬ জনকে ভিজিএফের চাল বিতরণ

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ১৮ মে ২০২৬

ঈদ সামনে রেখে মান্দায় ২ হাজার ৬ জনকে ভিজিএফের চাল বিতরণ
ছবি: প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত এ কর্মসূচিতে ৭নং প্রসাদপুর ইউনিয়নের ২ হাজার ৬ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেসুর রহমান মকে। তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহায় কোনো দরিদ্র পরিবার যেন খাদ্যের কষ্টে না থাকে, সে লক্ষ্যেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রকৃত সুবিধাভোগীদের মাঝে স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণ নিশ্চিত করা হয়েছে।”

৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন, “যাচাই-বাছাই করে প্রকৃত অভাবী ও দুস্থ ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। ট্যাগ অফিসারের উপস্থিতিতে নিয়মতান্ত্রিকভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন হচ্ছে।”

এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ও ট্যাগ অফিসার নাজমুল হুদা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এফ এম গোলাম সারোয়ার হোসেন, বিএনপি নেতা শামসুর রহমান, প্যানেল চেয়ারম্যান শরিফ উদ্দিন বাচ্চু, ইউপি সদস্য ইসমাইল হোসেন বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদ সামনে রেখে মান্দায় ২ হাজার ৬ জনকে ভিজিএফের চাল বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত এ কর্মসূচিতে ৭নং প্রসাদপুর ইউনিয়নের ২ হাজার ৬ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেসুর রহমান মকে। তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহায় কোনো দরিদ্র পরিবার যেন খাদ্যের কষ্টে না থাকে, সে লক্ষ্যেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রকৃত সুবিধাভোগীদের মাঝে স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণ নিশ্চিত করা হয়েছে।”

৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন, “যাচাই-বাছাই করে প্রকৃত অভাবী ও দুস্থ ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। ট্যাগ অফিসারের উপস্থিতিতে নিয়মতান্ত্রিকভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন হচ্ছে।”

এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ও ট্যাগ অফিসার নাজমুল হুদা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এফ এম গোলাম সারোয়ার হোসেন, বিএনপি নেতা শামসুর রহমান, প্যানেল চেয়ারম্যান শরিফ উদ্দিন বাচ্চু, ইউপি সদস্য ইসমাইল হোসেন বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ