নওগাঁর মান্দা উপজেলায় সাপের কামড়ে রাবেয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের অনাথ শিমলা পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম উপজেলার কাঞ্চনপুর গ্রামের শরিফ উদ্দিনের স্ত্রী। তিনি তিন দিন আগে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ভাইয়ের বাড়িতে ধান কাটার শ্রমিকদের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন রাবেয়া বেগম। এ সময় সরিষার খড়ের পালা থেকে জ্বালানি সংগ্রহ করতে গেলে সেখানে লুকিয়ে থাকা একটি সাপ তাকে দংশন করে। তবে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তিনি পুনরায় খড় নিতে গেলে সাপটি আবারও তার হাতে ছোবল দেয়। এতে তার হাত থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা খড়ের পালা ও ঝোপঝাড়ে সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন