বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বিএনপির মিডিয়া সেলের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যা সাতটার দিকে প্রধান উপদেষ্টাকে হাসপাতালের নিচে স্বাগত জানান। পরে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসনের কাছে নিয়ে যান। প্রধান উপদেষ্টা হাসপাতালে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজ নেন।
এর আগে মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসনকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। গত ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে তাঁর অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এ নিয়ে নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন