ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিলো কাতার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিলো কাতার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে কাতার। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে রাজি হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়ে কাতার সরকার তাদের সম্মতির কথা বিএনপিকে জানিয়েছে। ঢাকায় কাতার দূতাবাসের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

খালেদা জিয়া বর্তমানে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানা গেছে। এদিকে, খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এবং চীনা চারজন বিশেষজ্ঞ চিকিৎসক বর্তমানে ঢাকায় রয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় চার মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন। সম্প্রতি গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ (স্টেপ ডাউন ইউনিট) থেকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিলো কাতার

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে কাতার। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে রাজি হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়ে কাতার সরকার তাদের সম্মতির কথা বিএনপিকে জানিয়েছে। ঢাকায় কাতার দূতাবাসের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

খালেদা জিয়া বর্তমানে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানা গেছে। এদিকে, খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এবং চীনা চারজন বিশেষজ্ঞ চিকিৎসক বর্তমানে ঢাকায় রয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় চার মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন। সম্প্রতি গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ (স্টেপ ডাউন ইউনিট) থেকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) নেওয়া হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ