ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদুল আযহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ মে ২০২৬

ঈদুল আযহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি

ঈদুল আযহা উপলক্ষে সরকার টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে Tarique Rahman-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ ও ২৪ মে (শনিবার ও রোববার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ ওই দুই দিন অফিস খোলা থাকবে, এরপর ২৫ মে থেকে শুরু হবে ঈদের দীর্ঘ ছুটি।

এর আগে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ২৮ মে ঈদ ধরে মোট ৬ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল। তখন ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯, ৩০ ও ৩১ মে ছুটি থাকার কথা ছিল। তবে এবার সাপ্তাহিক ছুটি সমন্বয় করে সরকার ছুটির মেয়াদ আরও একদিন বাড়িয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদুল আযহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

ঈদুল আযহা উপলক্ষে সরকার টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে Tarique Rahman-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ ও ২৪ মে (শনিবার ও রোববার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ ওই দুই দিন অফিস খোলা থাকবে, এরপর ২৫ মে থেকে শুরু হবে ঈদের দীর্ঘ ছুটি।

এর আগে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ২৮ মে ঈদ ধরে মোট ৬ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল। তখন ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯, ৩০ ও ৩১ মে ছুটি থাকার কথা ছিল। তবে এবার সাপ্তাহিক ছুটি সমন্বয় করে সরকার ছুটির মেয়াদ আরও একদিন বাড়িয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ