সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, বেগম জেবুন নেসা ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি এবং গত বছরের ১৫ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ বুধবার বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে তাকে ময়মনসিংহের গুলকিবাড়িতে স্বামীর কবরের পাশে দাফন করা হবে।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও চিকিৎসক সংগঠন শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন