ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জুনের মধ্যেই মাঠ ছাড়বে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ মে ২০২৬

জুনের মধ্যেই মাঠ ছাড়বে সেনাবাহিনী

দেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর মাঠপর্যায়ে থাকা সেনাসদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৬ জুন থেকে ধাপে ধাপে প্রত্যাহার শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে দূরবর্তী জেলা থেকে সেনাসদস্যদের প্রত্যাহার করা হবে। পরে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হবে। জুনের মধ্যেই মাঠপর্যায়ের সব সেনাসদস্য ব্যারাকে ফিরে যাবেন।

২০২৪ সালের জুলাইয়ে তৎকালীন সরকারের সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে মাঠে নামানো হয়েছিল সেনাবাহিনীকে। পরে অন্তর্বর্তী সরকারের সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা দায়িত্ব পালন করে আসছিলেন।

গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর মঙ্গলবার প্রথমবারের মতো আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed–কে সভাপতি করে কমিটি পুনর্গঠন করা হয়েছিল।

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবির মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি এবং পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে মাঠপর্যায়ে প্রায় ১৭ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করায় সদস্যদের ক্লান্তি ও বিশ্রামের প্রয়োজনীয়তার কথা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সময়ে তাদের প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিল।

এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জুনের মধ্যেই মাঠ ছাড়বে সেনাবাহিনী

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ