সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের বাড়তি ভিড়ের মধ্যেই বিকেল পৌনে ৫টার দিকে একটি সিংহী খাঁচা থেকে বেরিয়ে পড়ে। এই পরিস্থিতিতে দ্রুত দর্শনার্থীদের চিড়িয়াখানা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। এতে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিলেও সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
খাঁচা থেকে বেরিয়ে সিংহীটি চিড়িয়াখানার মঠ এলাকায় পানির পাম্পের পাশে হরিণের খাঁচার কাছে গিয়ে অবস্থান নেয়। প্রায় পৌনে দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে 'ট্রানকুইলাইজার গান' (চেতনানাশক বন্দুক) ব্যবহার করে ইনজেকশন পুশ করে সিংহীটিকে অচেতন করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেটিকে নিরাপদে আবার খাঁচায় নেওয়া হয়। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, "ঘটনাটা ঘটেছিল বিকেল পৌনে ৫টায়, যা ছিল চিড়িয়াখানা বন্ধের সময়। ঘটনার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের বের করে দেওয়া হয়। কোনো দুর্ঘটনা ঘটেনি।" তিনি জানান, চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ ও সিংহী রয়েছে এবং যে খাঁচা থেকে সিংহীটি বের হয়েছিল, সেটিতে কয়েক দিন আগে একটি পুরুষ সিংহ দেওয়া হয়েছিল।
কীভাবে সিংহীটি খাঁচা থেকে বের হলো, তা তদন্ত করে বের করা হবে বলে জানান জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন