ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বোয়িংয়ের সঙ্গে চুক্তির কথা জানালেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মে ২০২৬

বোয়িংয়ের সঙ্গে চুক্তির কথা জানালেন প্রতিমন্ত্রী

দেশের বিমান বহরে আন্তর্জাতিক মানের উড়োজাহাজ যুক্ত করতে মার্কিন কোম্পানি Boeing–এর সঙ্গে ১৪টি বিমান কেনার চুক্তি করেছে সরকার বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

সোমবার (৪ মে) জেলা প্রশাসক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিমান ও পর্যটন খাত নিয়ে ডিসিদের দেওয়া নির্দেশনা তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল করলেও সব উড়োজাহাজ আন্তর্জাতিক মানসম্পন্ন নয়। সেই সক্ষমতা বাড়াতেই নতুন বিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আরও কিছু বিমান লিজ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, দেশের ৮ থেকে ৯টি অব্যবহৃত বিমানবন্দর সংস্কার করে অভ্যন্তরীণ রুটে চালুর পরিকল্পনা রয়েছে। অগ্রাধিকার তালিকায় রয়েছে বগুড়া, ঠাকুরগাঁও এবং নীলফামারীর বিমানবন্দর।

এছাড়া কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর তৃতীয় টার্মিনাল চালুর আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

বিষয় : বোয়িং

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বোয়িংয়ের সঙ্গে চুক্তির কথা জানালেন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

দেশের বিমান বহরে আন্তর্জাতিক মানের উড়োজাহাজ যুক্ত করতে মার্কিন কোম্পানি Boeing–এর সঙ্গে ১৪টি বিমান কেনার চুক্তি করেছে সরকার বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

সোমবার (৪ মে) জেলা প্রশাসক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিমান ও পর্যটন খাত নিয়ে ডিসিদের দেওয়া নির্দেশনা তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল করলেও সব উড়োজাহাজ আন্তর্জাতিক মানসম্পন্ন নয়। সেই সক্ষমতা বাড়াতেই নতুন বিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আরও কিছু বিমান লিজ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, দেশের ৮ থেকে ৯টি অব্যবহৃত বিমানবন্দর সংস্কার করে অভ্যন্তরীণ রুটে চালুর পরিকল্পনা রয়েছে। অগ্রাধিকার তালিকায় রয়েছে বগুড়া, ঠাকুরগাঁও এবং নীলফামারীর বিমানবন্দর।

এছাড়া কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর তৃতীয় টার্মিনাল চালুর আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ