ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রতি মাসের প্রথম শনিবার ‘পরিচ্ছন্নতা দিবস’ পালনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মে ২০২৬

প্রতি মাসের প্রথম শনিবার ‘পরিচ্ছন্নতা দিবস’ পালনের ঘোষণা

প্রতি মাসের প্রথম শনিবার ‘পরিচ্ছন্নতা দিবস’ পালনের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর নগরভবন অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় শনিবার এ ঘোষণা দেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। শহরের পরিচ্ছন্নতা রক্ষা, ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সভায় প্রশাসক আবদুস সালাম বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে নির্দিষ্ট একটি দিনকে পরিচ্ছন্নতা দিবস হিসেবে পালন করা হবে। প্রতি মাসের প্রথম শনিবার রাজধানীর স্কুল, কলেজ, হাসপাতাল, সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে আবাসিক এলাকাগুলোতে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান চলবে। মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ ‘চিরুনি অভিযান’ পরিচালনার কথাও ঘোষণা করেন তিনি।

তিনি আরও জানান, মাসের প্রথম শনিবার ইতোমধ্যেই অতিক্রান্ত হওয়ায় চলতি মাসে বিশেষভাবে ৯ মে পরিচ্ছন্নতা দিবস হিসেবে পালন করা হবে। পাশাপাশি ডিএসসিসির আওতাধীন খালগুলো এক বছরের মধ্যে দখলমুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রশাসক। তার মতে, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, দখলমুক্ত খাল এবং নাগরিক সহযোগিতা নিশ্চিত হলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসক।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রতি মাসের প্রথম শনিবার ‘পরিচ্ছন্নতা দিবস’ পালনের ঘোষণা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

প্রতি মাসের প্রথম শনিবার ‘পরিচ্ছন্নতা দিবস’ পালনের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর নগরভবন অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় শনিবার এ ঘোষণা দেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। শহরের পরিচ্ছন্নতা রক্ষা, ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সভায় প্রশাসক আবদুস সালাম বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে নির্দিষ্ট একটি দিনকে পরিচ্ছন্নতা দিবস হিসেবে পালন করা হবে। প্রতি মাসের প্রথম শনিবার রাজধানীর স্কুল, কলেজ, হাসপাতাল, সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে আবাসিক এলাকাগুলোতে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান চলবে। মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ ‘চিরুনি অভিযান’ পরিচালনার কথাও ঘোষণা করেন তিনি।

তিনি আরও জানান, মাসের প্রথম শনিবার ইতোমধ্যেই অতিক্রান্ত হওয়ায় চলতি মাসে বিশেষভাবে ৯ মে পরিচ্ছন্নতা দিবস হিসেবে পালন করা হবে। পাশাপাশি ডিএসসিসির আওতাধীন খালগুলো এক বছরের মধ্যে দখলমুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রশাসক। তার মতে, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, দখলমুক্ত খাল এবং নাগরিক সহযোগিতা নিশ্চিত হলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসক।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ