ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার ২০২৫ সফলভাবে শেষ হয়েছে। গত ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে শুরু হওয়া এই মেলায় ৬০টিরও বেশি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশনস এই মেলার আয়োজন করে। ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও অ্যালামনাইরা বিভিন্ন খাতে চাকরির সুযোগ সম্পর্কে সরাসরি পেশাজীবীদের সঙ্গে কথা বলে চাকরির বাজার সম্পর্কে ধারণা পরিষ্কার করেন এবং প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করার সুযোগ পান। মেলায় অনস্পট ইন্টারভিউ, ক্যারিয়ার টকসহ বিভিন্ন আয়োজন ছিল।

উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, "আমাদের শিক্ষার্থীরা সব ধরনের কাজ শিখছে; তারা ঘর মোছার মতো সাধারণ কাজ থেকে শুরু করে বড় প্রতিষ্ঠানের উচ্চ পদে কাজ করার যোগ্যতা অর্জন করছে।" তিনি টেকসই উদ্ভাবন ও সামাজিক উদ্ভাবনকে ব্র্যাক ইউনিভার্সিটির কাজের মূল জায়গা হিসেবে উল্লেখ করেন এবং জাতিসংঘ ঘোষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশীয় শিল্পখাতের সঙ্গে সুশাসন নীতিমালা বাস্তবায়নে কাজ করার গুরুত্বারোপ করেন। প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ আরশাদ মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের কল্যাণই তাঁদের মূল উদ্দেশ্য। তাই প্রতিটি প্রোগ্রামে ইন্টার্নশিপ প্রোগ্রাম সংযুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে, যেন কারিকুলাম ইন্ডাস্ট্রির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
সিটি ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্সেস নিশাত আনোয়ার নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, "আপনার প্রথম চাকরিটি হয়তো আপনার ড্রিম জব হবে না। তবে ভালো ক্যারিয়ার গড়তে হলে আপনাদের শৃঙ্খলাবদ্ধ হতে হবে, ধৈর্য ধারণ করার মানসিকতা থাকতে হবে এবং কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। ক্যারিয়ারে সফল হতে হলে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হবে।"
৪ ডিসেম্বর অনুষ্ঠিত 'স্পটলাইট বাই সিটি ব্যাংক' সেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অরূপ হায়দার। তিনি ক্যারিয়ার গড়ার জন্য লক্ষ্য ও স্বপ্নের সঙ্গে কাজের সামঞ্জস্যের ওপর জোর দেন। তিনি বলেন, ব্যাংকিং সেক্টরে কাজ করার জন্য ফাংশনাল ও কমিউনিকেশন স্কিলের পাশাপাশি দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই জরুরি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন