ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নগরকান্দায় সচেতনতামূলক সভা, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ ও খাল খননের উদ্বোধন

ছবি : সংগৃহীত

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে নগরকান্দা উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এক গুরুত্বপূর্ণ সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধসহ স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত নিরসন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মো. নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, সমাজের এইসব ব্যাধি মোকাবিলায় সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তিনি মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ইভটিজিং, চাঁদাবাজি ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভা শেষে নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে জৈব বালাইনাশক ব্যবহারকারী কৃষকদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্পেয়ার এবং সনদপত্র বিতরণ করা হয়। এর মাধ্যমে নিরাপদ কৃষি চর্চাকে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়।

পরবর্তীতে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে নগরকান্দা উপজেলার মনোহরপুর থেকে চৌসারা পর্যন্ত খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নের আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নগরকান্দায় সচেতনতামূলক সভা, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ ও খাল খননের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে নগরকান্দা উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এক গুরুত্বপূর্ণ সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধসহ স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত নিরসন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মো. নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, সমাজের এইসব ব্যাধি মোকাবিলায় সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তিনি মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ইভটিজিং, চাঁদাবাজি ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভা শেষে নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে জৈব বালাইনাশক ব্যবহারকারী কৃষকদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্পেয়ার এবং সনদপত্র বিতরণ করা হয়। এর মাধ্যমে নিরাপদ কৃষি চর্চাকে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়।

পরবর্তীতে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে নগরকান্দা উপজেলার মনোহরপুর থেকে চৌসারা পর্যন্ত খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নের আশা করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ