ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৫৬০০ নতুন সদস্য যোগ দিলো ভেনেজুয়েলার সেনাবাহিনীতে

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫

৫৬০০ নতুন সদস্য যোগ দিলো ভেনেজুয়েলার সেনাবাহিনীতে

যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক চাপের মুখে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে তেলসমৃদ্ধ ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে নতুন করে আরও ৫ হাজার ৬০০ সেনা দেশটির সেনাবাহিনীতে যোগ দিয়েছে। গত শনিবার (৬ ডিসেম্বর) তাদেরকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করানো হয়। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ভেনেজুয়েলার নিয়মিত সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় দুই লাখ, যার পাশাপাশি রয়েছে আরও দুই লাখ পুলিশ সদস্য। যুক্তরাষ্ট্রের সামরিক চাপ বৃদ্ধি পাওয়ায় সেনাবাহিনীতে এই নতুন লোক নিয়োগের নির্দেশ দেন প্রেসিডেন্ট মাদুরো।

এদিকে, মার্কিন সামরিক অভিযানের আশঙ্কার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফোনে প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে কথা বলেছেন। ফোনালাপে তিনি মাদুরোকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে একটি বড় নৌবহর মোতায়েন করেছে এবং নৌযান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ২০টিরও বেশি হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌযান মাদক চোরাচালানে জড়িত, তবে তারা এখনো দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

গত মাসে ট্রাম্প আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভেনেজুয়েলার আকাশসীমা ‘বন্ধ’ বলে বিবেচনা করার আহ্বান জানানোর পর বহু আন্তর্জাতিক এয়ারলাইনস তাদের ফ্লাইট স্থগিত করার ঘোষণা দেয়। এর মাঝে মাদুরো গত বুধবার নিশ্চিত করেন যে, তিনি দশ দিন আগে ট্রাম্পের সঙ্গে একটি ‘সৌহার্দ্যপূর্ণ’ ফোনালাপ করেছিলেন। ট্রাম্পও ফোনালাপের সত্যতা নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৫৬০০ নতুন সদস্য যোগ দিলো ভেনেজুয়েলার সেনাবাহিনীতে

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ