ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মা/দ'ক কারবারি গ্রে/ফ'তার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫

নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মা/দ'ক কারবারি গ্রে/ফ'তার

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোট আটজনকে বিভিন্ন মাদকসহ গ্রেফতার করেছে।

ডিবি সূত্র জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় রাত ৯টা ৩০ মিনিটে মান্দা থানার কাবুলপুর গ্রামের এমদাদের বাড়ির সামনে। এ সময় ১ কেজি ৫০০ গ্রাম (১.৫ কেজি) গাঁজাসহ সুজন (৪০), পিতা মৃত তাহের, সাং—চক সাদাসিব, থানা নিয়ামতপুর, জেলা নওগাঁ—কে গ্রেফতার করা হয়।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় রাত ১০টা ১০ মিনিটে নওগাঁ পৌর এলাকার শাফিন ফিলিং স্টেশনের সামনে। সেখানে ১৫ পিস ইয়াবাসহ ফয়সাল (২৭) পিতা আব্দুল মালেক, সাং—পার নওগাঁ হাজী পাড়া, এবং তার সহযোগী তরিকুল (৩৬) পিতা মৃত আছির, সাং—ভগবানপুর, থানা বদলগাছী—দুজনকে আটক করা হয়।

একই রাতে তৃতীয় ও শেষ অভিযানটি পরিচালিত হয় রাত ১০টা ৪০ মিনিটে নওগাঁ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল অবকাশের ৪০৬ নম্বর কক্ষে। এ সময় ৬০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— ১) আবু সাইদ (৩১), পিতা শাহদত হোসেন, সাং—শিংবাচা, নওগাঁ জেলা। ২) সোহেল (৩২) পিতা শরিফুল মণ্ডল, সাং—সরিসপুর, নওগাঁ। ৩) প্রকাশ রাজবংশী (৩২) পিতা বিজয় রাজবংশী, সাং—পাতিলা পাড়া, থানা সাটুরিয়া, মানিকগঞ্জ (বর্তমানে নওগাঁ শহরের কালিতলায় ভাড়াটিয়া)। ৪) জাকির (৩২) পিতা আব্দুর রাজ্জাক, সাং—নিয়ামতপুর (বালাহার), নওগাঁ। ৫) রিপন (৩২) পিতা হারুন-অর-রশিদ, সাং—চক প্রসাদ, নওগাঁ।

গ্রেফতারকৃতদের সবার বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযান আরও কঠোর ও ধারাবাহিকভাবে চলবে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মা/দ'ক কারবারি গ্রে/ফ'তার

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ