ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জো'রপূর্বক জমিতে চাষাবাদ ও জীবন'না'শের হু'মকি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫

জো'রপূর্বক জমিতে চাষাবাদ ও জীবন'না'শের হু'মকি

নীলফামারী সদর উপজেলার চওড়া ইউনিয়নের দক্ষিণ চওড়া গ্রামের আরিফ হোসেন লেবু (৪৫) তাঁর জমিতে জোরপূর্বক চাষাবাদ ও জীবননাশের হুমকির ঘটনায় থানায় অভিযোগ করেছেন। অভিযোগে ওই ভুক্তভোগী উল্লেখ করেছেন, একই এলাকার মন্টুর ২৮ শতাংশ জমি ক্রয় করে তিনি দীর্ঘ কয়েক বছর যাবত চাষাবাদ করে আসছেন।

কিন্তু তারই বড় ভাই হায়দার আলী (৬০), ভাতিজা জিম (২২) ও খায়রুজ্জামান (২৫), ভাবি খাদিজা বেগম (৪৫) সহ অজ্ঞাতনামা কয়েকজন তাঁর সেই জমিতে হাল চাষ করে সরিষা রোপণ করেন। আরিফ হোসেন লেবু এ সময় বাধা প্রদান করলে অভিযুক্তরা তাঁকে বিবস্ত্র করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে ঘটনাস্থলে ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।

এছাড়াও তিনি অভিযোগে উল্লেখ করেন, একাকিত্বের সুযোগে তাঁকে খুন করে লাশ গুম করার হুমকি দিচ্ছে অভিযুক্তরা। তবে গত রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গেলে একাধিক ব্যক্তির সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। অভিযুক্ত হায়দার আলী অবশ্য বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ওই জমিটি তাঁর নিজস্ব কেনা সম্পত্তি এবং তিনি দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসছেন।

অভিযোগের বিষয়টি নিয়ে নীলফামারী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জো'রপূর্বক জমিতে চাষাবাদ ও জীবন'না'শের হু'মকি

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

নীলফামারী সদর উপজেলার চওড়া ইউনিয়নের দক্ষিণ চওড়া গ্রামের আরিফ হোসেন লেবু (৪৫) তাঁর জমিতে জোরপূর্বক চাষাবাদ ও জীবননাশের হুমকির ঘটনায় থানায় অভিযোগ করেছেন। অভিযোগে ওই ভুক্তভোগী উল্লেখ করেছেন, একই এলাকার মন্টুর ২৮ শতাংশ জমি ক্রয় করে তিনি দীর্ঘ কয়েক বছর যাবত চাষাবাদ করে আসছেন।

কিন্তু তারই বড় ভাই হায়দার আলী (৬০), ভাতিজা জিম (২২) ও খায়রুজ্জামান (২৫), ভাবি খাদিজা বেগম (৪৫) সহ অজ্ঞাতনামা কয়েকজন তাঁর সেই জমিতে হাল চাষ করে সরিষা রোপণ করেন। আরিফ হোসেন লেবু এ সময় বাধা প্রদান করলে অভিযুক্তরা তাঁকে বিবস্ত্র করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে ঘটনাস্থলে ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।

এছাড়াও তিনি অভিযোগে উল্লেখ করেন, একাকিত্বের সুযোগে তাঁকে খুন করে লাশ গুম করার হুমকি দিচ্ছে অভিযুক্তরা। তবে গত রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গেলে একাধিক ব্যক্তির সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। অভিযুক্ত হায়দার আলী অবশ্য বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ওই জমিটি তাঁর নিজস্ব কেনা সম্পত্তি এবং তিনি দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসছেন।

অভিযোগের বিষয়টি নিয়ে নীলফামারী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ