ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম: হুইপ বকুল

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম: হুইপ বকুল

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

তিনি বলেছেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে হবে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে খুলনা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর বয়রা এলাকায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইফুর রহমান।

হুইপ বকুল বলেন, সুস্থ দেহ ও সতেজ মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পাঠ্যশিক্ষার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সমন্বয় প্রয়োজন। তিনি বলেন, তরুণ সমাজকে দক্ষ, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্য, সুনাম ও সম্ভাবনাকে সামনে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণদের মেধা, শ্রম ও উদ্ভাবনী শক্তিই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রধান চালিকাশক্তি হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। খুলনা সরকারি মহিলা কলেজকে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে উল্লেখ করে বলেন, কলেজের শিক্ষা কার্যক্রম আরও আধুনিক ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় উন্নয়ন কাজ হাতে নেওয়া হবে।

তিনি জানান, কলেজের জন্য নতুন একাডেমিক ভবন, আধুনিক ক্যাম্পাস, শিক্ষার্থীবান্ধব পরিবেশ এবং আবাসন সুবিধা বাড়াতে হোস্টেল নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিশেষজ্ঞদের মাধ্যমে আধুনিক ও দৃষ্টিনন্দন নকশা প্রণয়ন করা হবে।

হুইপ বকুল বলেন, শুধু ভবন নির্মাণ করলেই হবে না, এমন শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে একজন ছাত্রী নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে বিকশিত করতে পারে। সে লক্ষ্যেই পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, খুব শিগগিরই কলেজের উন্নয়ন প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অংশগ্রহণে কলেজ ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষকরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা তৈরি করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল গফ্ফার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. রেজাউল করিম, প্রফেসর শেখ আইরিন মুজিব, প্রফেসর মো. রবিউল ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

পরে একই দিন বিকেল সাড়ে ৫টায় হুইপ রকিবুল ইসলাম বকুল নগরীর জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান।

#আরএ

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম: হুইপ বকুল

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ