জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের অপচেষ্টাকে পরাজিত ফ্যাসিবাদী শক্তির সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টা হয়েছিল, তবে আদালত সেই মামলা গ্রহণ করেননি। গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এ ধরনের অপচেষ্টাকে তিনি একই সাথে উদ্বেগজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি বলেন, এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুসংগঠিত রাজনৈতিক আঘাত। তিনি বলেন, পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং মামলা বা ভয়ভীতির মাধ্যমে জুলাই বিপ্লবের নেতৃত্বকে দমন করার চেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও হবে।
নাহিদ ইসলাম সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি এ ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং পরাজিত অপশক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি করেন। এনসিপি ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন